গভীর অতল থেকে
আরোহণের গীত।
130 1 গভীর অতল থেকে আমি তোমাকে ডাকি, হে আমার পিতা।
2 হে সার্বভৌম পিতা, আমার কণ্ঠস্বর শোনো; দয়ার জন্য আমার আকুল মিনতিতে মনোযোগ দাও।
3 হে আমার পিতা, তুমি যদি পাপের হিসাব রাখতে, হে সার্বভৌম পিতা, তবে কে দাঁড়াতে পারত? 4 কিন্তু তোমার কাছে ক্ষমা আছে, যেন লোকে তোমাকে ভয় করে।
5 আমি অপেক্ষা করি আমার পিতার জন্য; আমার প্রাণ অপেক্ষা করে, আর তাঁর বাক্যে আমি আমার আশা রাখি। 6 প্রহরীরা সকালের জন্য যত অপেক্ষা করে, তার চেয়েও বেশি আমার প্রাণ সার্বভৌম পিতার অপেক্ষায় থাকে, হ্যাঁ, প্রহরীরা সকালের জন্য যত অপেক্ষা করে তার চেয়েও বেশি।
7 হে ইস্রায়েল, আমাদের পিতার উপরে তোমার আশা রাখো, কারণ আমাদের পিতার কাছে আছে নিয়মের প্রেম, আর তাঁর কাছে আছে প্রচুর মুক্তি। 8 আর তিনি নিজেই ইস্রায়েলকে তার সমস্ত পাপ থেকে মুক্ত করবেন। a a v8 নিজের লোকদের তাদের সমস্ত পাপ থেকে মুক্ত করার জন্য পিতার প্রতিশ্রুতি যীশুতে পূর্ণ হয়েছে, যাঁর নাম রাখা হয়েছিল যেন তিনি নিজের লোকদের তাদের পাপ থেকে রক্ষা করেন।